Web Analytics

ইরানের সঙ্গে চুক্তি ঘোষণার পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, লেবাননে ইসরাইলের হামলাগুলো এই চূড়ান্ত চুক্তিকে প্রায় নস্যাৎ করে দিয়েছিল। নেতানিয়াহুকে তিনি ‘অত্যন্ত কঠিন’ ব্যক্তি হিসেবে বর্ণনা করে বলেন, ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তবে ইসরাইল দুই ঘণ্টাও টিকত না, তাই নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প দাবি করেছেন যে ইরানে চালানো ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার কারণেই তেহরান চুক্তিতে রাজি হয়েছে। তিনি সতর্ক করে বলেন, যদি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতা না হয়, তবে যুক্তরাষ্ট্র আবারও হামলা শুরু করবে। ট্রাম্প আরও বলেন, ইরান তৃতীয় হামলা দেখতে চায়নি এবং বেঁচে থাকাকে গুরুত্ব দিয়েছে।

সাক্ষাৎকারের শেষে ট্রাম্প মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের হামলাগুলো এই চুক্তি সম্পন্ন করতে বিশাল প্রভাব ফেলেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।