Web Analytics

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনীর পৃথক হামলায় অন্তত চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, আদশিত শহরের ইয়াসিন পোলট্রি ফার্মে চালানো বিমান হামলায় খামারের মালিক ইমাদ আহমদ ইয়াসিন নিহত হন। অন্যদিকে, হাবোশ শহরের আল-শরিফা এলাকায় নিজের বাড়ির সামনে ড্রোন হামলায় ১৬ বছর বয়সি ওসামা হাসান আল-খালেদ নামে এক কিশোর প্রাণ হারায়।

আজ ভোরে কাফর রুমান শহরের আল-মার্জ এলাকায় আরেকটি ড্রোন হামলায় আরও দুজন নিহত হয়েছে। একই সময়ে নাবাতিয়াহ শহর, কাফর সির ও সির আল-গারবিয়ার মধ্যবর্তী এলাকায় বিমান হামলা চালানো হয়। জেবচিত শহরে কামান থেকে গোলাবর্ষণ এবং মানসুরি ও মাজদাল জৌন সীমান্তবর্তী এলাকায়ও ইসরাইলি গোলা নিক্ষেপের ঘটনা ঘটে।

আলজাজিরা সূত্রে প্রকাশিত প্রতিবেদনে নিহতদের পরিচয় বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।