Web Analytics

বাংলাদেশ ব্যাংক দেশের পাঁচটি একীভূত শরিয়াহভিত্তিক ব্যাংকে আটকে থাকা অর্থের বিপরীতে প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি রাখার বাধ্যবাধকতা তুলে নিয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। দীর্ঘদিন ধরে ফেরত না পাওয়া বিপুল অর্থের কারণে ক্ষতিগ্রস্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আপাতত কিছুটা আর্থিক স্বস্তি পাবে।

একীভূত ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। তারল্য সংকটের কারণে এসব ব্যাংককে একীভূত করে একটি সম্মিলিত ইসলামী ব্যাংক কাঠামোর আওতায় আনা হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রায় ১৫ হাজার কোটি টাকার বেশি অর্থ এই পাঁচ ব্যাংকে আটকে আছে, যার মধ্যে একটি ইসলামী ব্যাংকের আটকে থাকা অর্থই ৮ হাজার কোটি টাকার বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, এই অর্থ একটি নির্দিষ্ট স্কিমের আওতায় রয়েছে এবং ভবিষ্যতে সরাসরি ফেরত, দীর্ঘমেয়াদি এফডিআর বা শেয়ারের মাধ্যমে পুনরুদ্ধার সম্ভব হবে। খাত সংশ্লিষ্টদের মতে, সিদ্ধান্তটি স্বল্পমেয়াদে চাপ কমালেও দীর্ঘমেয়াদে অর্থ ফেরত পাওয়া এখনো বড় চ্যালেঞ্জ।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।