Web Analytics

চাঁপাইনবাবগঞ্জে গ্রাম্য সালিশ চলাকালে দুই পক্ষের সংঘর্ষে ইব্রাহিম আলী (৩৫) নামে একজন নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম আলী দুর্লভপুর ৯ নম্বর ওয়ার্ডের শওকত আলীর ছেলে। পুলিশ জানায়, সালিশ চলাকালে বিরোধ মীমাংসার সময় বাগবিতণ্ডা শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়।

পুলিশের তথ্যমতে, এলাকায় মাদক চোরাকারবারিদের বিজিবির কাছে ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সালিশ চলাকালে বল্লমের আঘাতে গুরুতর আহত হন ইব্রাহিম আলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।