Web Analytics

ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল কেনাবেচা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উত্তর জেলা ছাত্রদলের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার ভোরে গৌরীপুর উপজেলার বিভিন্ন এলাকায় তথ্যপ্রযুক্তিনির্ভর বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া (২৭), শাহবাজপুর গ্রামের সোহেল মিয়া (২৩) এবং ‘ফ্রিডম মানিক’ নামে পরিচিত মানিক চৌধুরী (৩৯)।

পিবিআইয়ের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গত ২৯ এপ্রিল হেরা মার্কেটের সামনে থেকে একটি সুজুকি মোটরসাইকেল চুরি হওয়ার পর তদন্ত শুরু হয়। তদন্তের একপর্যায়ে বৃহস্পতিবার বিকেলে ২৯ মামলার পলাতক আসামি ‘ফ্রিডম মানিক’কে গ্রেপ্তার করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে অভিযান চালানো হয়। অভিযানে আশিক মিয়াকে একটি নীল রঙের চোরাই মোটরসাইকেলসহ এবং সোহেল মিয়াকে মোটরসাইকেলের রং পরিবর্তন ও চোরাই ব্যবসায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। উদ্ধার মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর নেত্রকোনা-ল ১১-১৩৪৭।

পিবিআই জানায়, তিনজনকেই শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। জেলা ছাত্রদল সভাপতি জানান, অভিযোগের সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।