Web Analytics

অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আবাসন প্রতিষ্ঠান হলিস্টিক হোম বিল্ডার্স লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হায়দার কবির মিথুনকে (৫৪) গ্রেপ্তার করেছে। তিনি শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ১২০ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। রবিবার সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরা পূর্ব থানায় দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, প্রতিষ্ঠানটি উত্তরখান থানার সন্নিকটে ১০ কাঠা জমিতে (জি+৯) তলা ভবন নির্মাণের নামে ৩৬টি শেয়ার বিক্রির প্রচারণা চালায়। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয় ১৫ লক্ষ টাকা। প্রলোভনে পড়ে গ্রাহকরা উত্তরা সেক্টর-৪ অফিসে গিয়ে অর্থ বিনিয়োগ করেন। কিন্তু কোম্পানি জমি রেজিস্ট্রেশন না করে নানা অজুহাতে সময়ক্ষেপণ করে। পরে জানা যায়, তারা প্রায় ৪৭০ জন গ্রাহকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করেছে।

তদন্তে জানা গেছে, হায়দার কবির মিথুন সরাসরি অর্থ সংগ্রহ ও আত্মসাতে যুক্ত ছিলেন। কোম্পানির এমডি আত্মগোপনে চলে যাওয়ার পর নতুন পরিচালনা পর্ষদ গঠন হয়, যারা ২০২২ সালের জুন থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত লেনদেনের দায়ভার অস্বীকার করে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।