Web Analytics

জাতীয় মানবাধিকার কমিশন বিল পাসের জন্য সংসদে উত্থাপনের প্রতিবাদে রোববার জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আইনমন্ত্রী আসাদুজ্জামানকে বিলটি উত্থাপনের আহ্বান জানান। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, দুর্বল আইন পাসের অংশীদার হবেন না তাঁরা এবং বিলটির আলোচনায় অংশ নেবেন না।

শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে অধ্যাদেশ হিসেবে জারি হওয়া বিলগুলো বাতিলের সময় সরকারি দল শক্তিশালী ও আরও ভালো আইন আনার কথা বলেছিল। তাঁর অভিযোগ, নতুন মানবাধিকার বিলে আইনের স্পষ্ট দ্বৈত প্রয়োগ রয়েছে এবং মানবাধিকার কমিশনকে অভিন্ন কর্তৃত্ব দেওয়া হয়নি।

বিরোধীদলীয় নেতার ভাষ্য অনুযায়ী, সাধারণ মানুষ মানবাধিকার লঙ্ঘন করলে কমিশন সরাসরি তদন্ত করতে পারবে, কিন্তু শৃঙ্খলা বাহিনীর জন্য বিশেষ বিধান রাখা হয়েছে। একই অপরাধে ভিন্ন তদন্তব্যবস্থার বিরোধিতা করে তিনি বলেন, রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরাও দেশের নাগরিক। ওয়াকআউটের পর স্পিকার তাঁকে ওয়াকআউট করার জন্য ধন্যবাদ জানান। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গুম প্রতিরোধ ও প্রতিকার বিল উত্থাপনের কথা ছিল।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।