Web Analytics

প্লাস্টিক দূষণ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়ে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মঙ্গলবার, ১৩ অক্টোবর ‘ন্যাশনাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপ বাংলাদেশ’ বা এনপিএপি বাংলাদেশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু প্রধান অতিথি হিসেবে প্ল্যাটফর্মটির উদ্বোধন ঘোষণা করেন। পরিবেশ মন্ত্রণালয়, ইউএনডিপি বাংলাদেশ এবং বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় প্লাস্টিকের ব্যবহার কমানো, পুনঃব্যবহার বাড়ানো এবং বর্জ্য সংগ্রহ ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা শক্তিশালী করে চক্রাকার অর্থনীতির দিকে এগোতে হবে। প্লাস্টিক দূষণ নগরের পানি নিষ্কাশন ব্যবস্থা, নদী, জলাভূমি, উপকূল, জনস্বাস্থ্য ও বাস্তুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে। তবে প্লাস্টিক উৎপাদন, বাণিজ্য, কর্মসংস্থান ও দৈনন্দিন জীবনের সঙ্গেও যুক্ত; তাই উৎপাদন থেকে বর্জ্য ব্যবস্থাপনা পর্যন্ত পুরো প্রক্রিয়াকে বিবেচনায় নেওয়ার কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, বর্ধিত উৎপাদক দায়বদ্ধতা নির্দেশিকা, ২০২৬ কার্যকর করতে নির্ভরযোগ্য তথ্য, অংশীজনদের সহযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহি দরকার। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ ২০২৫ সালে ২৫ দেশের গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপ নেটওয়ার্কে যুক্ত হয়। বক্তারা বাস্তব ফলাফল, বর্জ্যকর্মীদের অবস্থার উন্নয়ন, পরিবারে বর্জ্য পৃথকীকরণ, আর্থিক প্রণোদনা এবং স্কুলভিত্তিক প্রচারণার ওপর জোর দেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।