Web Analytics

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বুধবার (২৯ এপ্রিল) প্রায় দেড় ঘণ্টার গুরুত্বপূর্ণ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। ক্রেমলিন জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের চলমান যুদ্ধবিরতি নিয়ে দুই নেতা আলোচনা করেছেন। পুতিন ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে উত্তেজনা নিরসনে কয়েকটি প্রস্তাব দেন এবং কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন।

ক্রেমলিনের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির বার্ষিকী উপলক্ষে আগামী মাসে ইউক্রেনে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবও দিয়েছেন পুতিন। আলোচনায় ইউক্রেন যুদ্ধের বিষয়টিও উঠে আসে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ফোনালাপ নতুন কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত দিতে পারে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।