জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অভিযোগের সত্যতা পায়নি ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউ। তাঁর দাবি, বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে। তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ১৫৩তম আইপিইউ অ্যাসেম্বলিতে অংশগ্রহণ শেষে রোববার সকালে ঢাকায় ফিরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমদ আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে গত ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে এ দায়িত্ব নেন। এর মাধ্যমে আন্তর্জাতিক সংসদীয় সংস্থাটির আঞ্চলিক গ্রুপে তিনি নেতৃত্বের দায়িত্বে যুক্ত হলেন।
একই দিনে ১৫৩তম আইপিইউ অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি। সূত্রে এই দুই ঘটনাকে আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের একটি অনন্য গৌরব হিসেবে উল্লেখ করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।