Web Analytics

সাতক্ষীরা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো. মহিউদ্দিন (৪২) ও মো. শাহীন (২৮)। পরিবারের সদস্যরা জানান, তারা ভারতে রাজমিস্ত্রির কাজ করতেন এবং দালালের মাধ্যমে দেশে ফিরছিলেন। অজ্ঞাত ব্যক্তিরা তাদের নলতা এলাকায় নামিয়ে গেলে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন।

ঘটনা নিয়ে সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের মধ্যে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। সাতক্ষীরা-১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রাজিব হোসেন জানান, তিনি ঘটনাস্থলে ছিলেন কিন্তু এমন কিছু দেখেননি। অন্যদিকে সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান চৌধুরী বলেন, বিষয়টি তদন্তাধীন। কালিগঞ্জ থানার ওসি জুয়েল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং ফেরার সময় বিএসএফের গুলিতে আহত হন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাটি কোন সীমান্তে ঘটেছে তা এখনো নিশ্চিত নয়, তদন্ত চলছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।