Web Analytics

ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজেই ঘোষণা করেছেন যে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের জন্য দায়ীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। তেহরানে আয়াতুল্লাহ মোজতবা খামেনির জীবন ও দৃষ্টিভঙ্গি নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি দেন।

এজেই বলেন, চার মাসেরও বেশি সময় ধরে ইরানের জনগণ তাদের শহীদ নেতার জন্য শোক পালন করছে এবং প্রতিশোধের পতাকা তুলেছে। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ইরানি জাতির বিরুদ্ধে অপরাধের জন্য দায়ী করে বলেন, তাদের অবশ্যই চড়া মূল্য দিতে হবে। তিনি উল্লেখ করেন, জেনেভা কনভেনশন ও এর অতিরিক্ত প্রোটোকলে যুদ্ধাপরাধীদের বিষয়ে স্পষ্ট বিধান রয়েছে।

এজেই আরও বলেন, ইরান দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ অক্ষকে শক্তিশালী করবে এবং মার্কিন ও ‘জায়নবাদী’ নিপীড়কদের বিরুদ্ধে যেকোনো আন্দোলনকে সমর্থন করবে। তিনি জানান, ইরান প্রতিবেশী দেশগুলোকে সমর্থন করবে যতক্ষণ না তারা শত্রুর পক্ষে কাজ করে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।