Web Analytics

প্রাক-নিকার সচিব কমিটির সভায় বগুড়া জেলার নতুন উপজেলা হিসেবে মোকামতলা গঠনের প্রস্তাব অনুমোদন পেয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ স্বাক্ষরিত নোটিসে জানানো হয়, ১২ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত সভায় বগুড়া সিটি করপোরেশন ও মোকামতলা উপজেলা ঘোষণাসহ আটটি প্রস্তাব উপস্থাপন করা হয়। অনুমোদন কার্যকর হলে বগুড়ায় মোট ১৩টি উপজেলা হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নকে কেন্দ্র করে নতুন উপজেলা গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রস্তাব অনুযায়ী মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা ও শিবগঞ্জ সদর—এই পাঁচটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠিত হবে। এর আয়তন হবে ১২৮ দশমিক ৭৪ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় দেড় লাখ। উপজেলা কমপ্লেক্সের স্থান এখনো নির্ধারিত হয়নি।

সূত্র জানায়, গেজেট প্রকাশ, প্রশাসনিক কাঠামো বাস্তবায়ন ও আনুষ্ঠানিক উদ্বোধনের পর মোকামতলা উপজেলা কার্যক্রম শুরু করবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।