Web Analytics

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন বলেছেন, বাংলাদেশি স্থাপত্য ডিগ্রির আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত, স্থাপত্য শিক্ষার মানোন্নয়ন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে সরকার সহযোগিতা করবে। শুক্রবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ আয়োজিত বাংলাদেশ আর্চ সামিট ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তাঁর মতে, এর মাধ্যমে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং উচ্চশিক্ষার পথ সহজ হবে।

মাহ্‌দী আমিন বলেন, সরকার স্থাপত্য শিক্ষা ও স্থপতি পেশাকে উচ্চ মর্যাদায় দেখে এবং বাংলাদেশি স্থপতিদের আন্তর্জাতিক অঙ্গনে প্রতিভা বিকাশে সহায়তা দিতে চায়। দেশে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রতিবছর প্রায় এক হাজার স্থাপত্য স্নাতক বের হচ্ছেন উল্লেখ করে তিনি চাহিদা ও সরবরাহের কার্যকর সংযোগের ওপর জোর দেন। তিনি আইএবি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে যৌথভাবে কাজ করার আহ্বান জানান এবং ক্যানবেরা অ্যাকর্ডের সঙ্গে সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন।

স্থাপত্য শিক্ষার উন্নয়নে পাঠ্যক্রম আধুনিকায়ন, মানসম্মত লাইব্রেরি ও স্টুডিও, প্রয়োজনীয় সরঞ্জাম, উপযুক্ত শিক্ষক-শিক্ষার্থী অনুপাত এবং শিল্প ও পেশাজগতের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের যোগাযোগ জোরদারের কথা বলেন তিনি। সরকারি বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত শিক্ষক নিয়োগ ও স্থাপত্য শিক্ষায় বাড়তি বাজেট বরাদ্দের প্রস্তুতির কথাও জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।