Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি জাপানের টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমদের নেতৃত্বে শুক্রবার স্থানীয় সময় বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জাপানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। সেবার মান বাড়ানো, প্রবাসীদের রেমিট্যান্স পাঠাতে আরও উৎসাহিত করা এবং জাপানে আরও বেশি ছাত্র, শ্রমিক ও দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। প্রবাসীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন প্রতিনিধিদলের নেতারা।

বর্তমান রাষ্ট্রদূত ও দূতাবাসের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে জামায়াতের প্রতিনিধিদল। বৈঠকে মিশনের টোকিও সিটির সভাপতি সরওয়ার আলম জোহা, আইসিএফ সেক্রেটারি আব্দুল মোমেন, শাহীন আলী ও ব্যবসায়ী নেতা সানাউল হক উপস্থিত ছিলেন। দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে ফার্স্ট সেক্রেটারি (লেবার) জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন। সভাটি প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।