Web Analytics

শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও শতাধিক মাদরাসার মুহতামিমসহ ৬০০ জন আলেম দণ্ডবিধির ৩৭৭ ধারা কার্যকরের দাবি জানিয়েছেন। মঙ্গলবার মূল্যবোধ আন্দোলনের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সরোয়ার হোসেনের পাঠানো বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে সাভারের একটি মাদরাসায় সাত বছর বয়সী এক শিক্ষার্থী শিক্ষক ও শিক্ষার্থীদের মাধ্যমে বিভিন্ন সময়ে যৌন নিপীড়নের শিকার হওয়ার খবর উল্লেখ করা হয়।

বিবৃতিদাতারা ওই ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং ৩৭৭ ধারাসহ অন্যান্য প্রযোজ্য আইনে বিচার দাবি করেন। তারা যথাযথ ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে সমকামিতার প্রচার-প্রসারের সঙ্গে জড়িত বলে অভিযোগ করা এনজিওগুলোর বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা চাওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, কুরআন-সুন্নাহর আইন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিদ্যমান আইন প্রয়োগের মাধ্যমে সামাজিক অবক্ষয় প্রতিরোধ করতে হবে। এতে দাবি করা হয়, দণ্ডবিধির ৩৭৭ ধারায় প্রকৃতিবিরুদ্ধ ও অস্বাভাবিক যৌন অপরাধের বিচার ও শাস্তির বিধান রয়েছে। স্বাক্ষরকারীদের মধ্যে মুফতি মুহাম্মাদ আবদুল মালেক, মাওলানা মাহফুজুল হক, প্রফেসর মোখতার আহমাদ ও মুফতি আজিজুল হক ইসলামাবাদী রয়েছেন। পূর্ণাঙ্গ তালিকা mullobodh.com-এ প্রকাশিত হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।