ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদের ক্ষয় চীনের জন্য বড় কৌশলগত জয় হিসেবে দেখা দিচ্ছে বলে মন্তব্য করেছেন মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো অ্যালেক্স ভাটানকা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই সংঘাত যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানকে শক্তিশালী না করে বরং দুর্বল করছে।
ভাটানকা জানান, ট্রাম্প–শি জিনপিং সম্মেলনের আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে তাইওয়ান ইস্যু না থাকলেও এটি উপেক্ষা করা অসম্ভব। তিনি প্রশ্ন তোলেন, যখন যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী কৌশলগত চ্যালেঞ্জ চীনের সঙ্গে তাইওয়ান নিয়ে সম্ভাব্য সংঘাত, তখন কেন ট্রাম্প প্রশাসন ইরানের ওপর এত মনোযোগ দিচ্ছে। তার মতে, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতিকে দুর্বল করছে।
ভাটানকা আরও বলেন, তাইওয়ান নিয়ে সংঘাত এখনই আসন্ন নয়, তবে বেইজিং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কীভাবে ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করছে। এটি চীনের জন্য বড় কৌশলগত সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।