Web Analytics

২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম ভেন্যু ফ্লোরিডা নিয়ে মানবাধিকার সংগঠনগুলো ভ্রমণ সতর্কবার্তা জারি করেছে। ফ্লোরিডা ইমিগ্র্যান্ট কোয়ালিশন ও আমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটি জানিয়েছে, অঙ্গরাজ্যটির বর্তমান অভিবাসন নীতি ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আন্তর্জাতিক পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি করছে। তারা ফুটবলপ্রেমীদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে, বিশেষ করে বর্ণগত প্রোফাইলিং ও অযৌক্তিক জিজ্ঞাসাবাদের আশঙ্কায়।

ফ্লোরিডা ইমিগ্র্যান্ট কোয়ালিশনের নির্বাহী পরিচালক টেসসা পেটিট বলেছেন, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আন্তর্জাতিক পর্যটকরা হয়রানির শিকার হতে পারেন। সংগঠনগুলোর অভিযোগ, চেহারা, ভাষা বা বর্ণের ভিত্তিতে মানুষকে থামানো বা জিজ্ঞাসাবাদের ঘটনা বাড়তে পারে এবং এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা থেকে আসা দর্শকদের ঝুঁকি তুলনামূলক বেশি। তারা ফ্লোরিডার অভিবাসন আইন ও ‘স্ট্যান্ড ইওর গ্রাউন্ড’ আইনের অপব্যবহার সংখ্যালঘুদের টার্গেট করার সুযোগ তৈরি করছে বলে দাবি করেছে।

ফ্লোরিডা কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে, আইন মেনে চললে দর্শনার্থীদের ভয় পাওয়ার কিছু নেই। এখন নজর রয়েছে ফিফা বা ট্রাম্প প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয় কি না।

Card image

Related Rumors

logo
No data found yet!