Web Analytics

হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তেলের সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছে তা পূরণে ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। সংস্থার নির্বাহী পরিচালক ফাতিহ বিরল জানান, আইইএ–এর ৩২টি সদস্য দেশ সর্বসম্মতিক্রমে তাদের জরুরি মজুত থেকে এ যাবৎকালের সবচেয়ে বেশি পরিমাণ তেল বাজারে ছাড়ার পক্ষে ভোট দিয়েছে।

ফাতিহ বিরল বলেন, তেলবাজারে অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখে সদস্য দেশগুলো একযোগে জরুরি পদক্ষেপ নিয়েছে। আইইএ জানিয়েছে, প্রতিটি দেশ তাদের নিজস্ব পরিস্থিতি অনুযায়ী উপযুক্ত সময়ের মধ্যে এই মজুত বাজারে ছাড়বে।

সংস্থাটি জানায়, এটি আইইএ–এর ইতিহাসে ষষ্ঠবারের মতো সমন্বিত তেল মজুত ছাড়ার সিদ্ধান্ত। এর আগে ১৯৯১, ২০০৫, ২০১১ এবং ২০২২ সালে দু’বার এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল। বর্তমানে সদস্য দেশগুলোর কাছে ১০২ কোটি ব্যারেলের বেশি জরুরি মজুত রয়েছে এবং শিল্প খাতে সরকারের বাধ্যবাধকতার আওতায় আরও ৬০ কোটি ব্যারেল মজুত আছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।