Web Analytics

মিশরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমিকে আরব লীগের পরবর্তী মহাসচিব হিসেবে সর্বসম্মত সমর্থন দিয়েছেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা। জোটের ১৬৫তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সৌদি আরবে অনুষ্ঠিতব্য আসন্ন আরব সম্মেলনে তার নিয়োগ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হবে। ফাহমির পাঁচ বছরের মেয়াদ শুরু হবে ২০২৬ সালের ১ জুলাই থেকে।

মিশরের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেছেন, আরব দেশগুলোর এই সর্বসম্মত সমর্থন মিশরের আঞ্চলিক ভূমিকার প্রতি তাদের আস্থার প্রতিফলন। ফাহমি মনোনয়ন দেওয়ার জন্য প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে ধন্যবাদ জানিয়েছেন এবং সদস্য দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আরব বিশ্ব বড় চ্যালেঞ্জের মুখে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সময় এই দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফাহমি প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি আরব অঞ্চলে নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়ন জোরদারে সদস্য দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।