Web Analytics

ইরানে গত জানুয়ারিতে কথিত অভ্যুত্থানচেষ্টায় জড়িত থাকার অভিযোগে সশস্ত্র নেতা আব্বাস আকবারির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, দেশটির সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের পর তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

প্রতিবেদনে বলা হয়, জানুয়ারিতে ইরানের বিভিন্ন এলাকায় অস্থিরতা ও বিক্ষোভ চলাকালে ইসফাহান প্রদেশের নাইন এলাকায় আকবারি নিরাপত্তা বাহিনীর দিকে পিস্তল দিয়ে গুলি ছুড়েছিলেন। তাঁর বিরুদ্ধে ‘মোহাহেরেবা’ (আল্লাহর বিরুদ্ধে শত্রুতা), সরকারি সম্পত্তি ধ্বংস এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলার অভিযোগ আনা হয় এবং আদালত তাঁকে এসব অপরাধে দোষী সাব্যস্ত করে।

আলজাজিরার সূত্রে প্রকাশিত প্রতিবেদনে অভ্যুত্থানচেষ্টার বিস্তারিত বা মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিক্রিয়া সম্পর্কে অতিরিক্ত তথ্য উল্লেখ করা হয়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।