Web Analytics

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ১০ দিন পর নিখোঁজ নাসরিন আক্তার মুক্তার (২৭) লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে উখিয়া থানার পুলিশ রিসোর্টে তল্লাশি চালিয়ে ক্ষতিগ্রস্ত কক্ষ ও আশপাশের এলাকায় স্তূপীকৃত টিনের নিচ থেকে তার লাশ পায়। আগুন লাগার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

ঘটনাস্থল থেকে শুরুতে ১০টি লাশ উদ্ধার করা হয়েছিল। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ডিএনএ পরীক্ষার মাধ্যমে ওই ১০ জনের পরিচয় শনাক্ত করে মঙ্গলবার দুপুরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে। তবে মুক্তার ডিএনএর সঙ্গে কোনো নমুনার মিল না পাওয়ায় পুলিশ ও ফায়ার সার্ভিস তাকে খুঁজতে নতুন করে যৌথ তল্লাশি শুরু করে।

মুক্তা ঢাকার উপকণ্ঠ সাভারের আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষিকা ছিলেন। তিনি দুই বান্ধবীর সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান মজুমদার জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার সন্ধানে কাজ করছিল।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।