বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার মালয়েশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক দল ইসলাম সে-মালয়েশিয়া (পাস)-এর প্রেসিডেন্ট তান আব্দুল হাদী আওয়াং এমপির সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার মালয়েশিয়া সফরকালে অনুষ্ঠিত এই বৈঠকে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি এবং পাস-এর সহকারী সেক্রেটারি জেনারেল সাহের সোলাইমান এমপিও উপস্থিত ছিলেন।
মতবিনিময়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, মুসলিম উম্মাহর সমসাময়িক চ্যালেঞ্জ এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার জনগণের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে দুই দেশের রাজনৈতিক ও সামাজিক সম্পর্কের উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এর আগে মিয়া গোলাম পরওয়ার মালয়েশিয়ার ক্ষমতাসীন জাস্টিস পার্টির সহ-সভাপতি ও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের কন্যা নূরুল ইজ্জাহ আনোয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপিও উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।