Web Analytics

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের ছয় বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, ১২ জুলাই ২০২৬ দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তা ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি হলে অতিভারী বৃষ্টিপাত হিসেবে গণ্য হয়। গত ৩০ ঘণ্টায় ঢাকায় ১৭৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে, যার মধ্যে প্রথম ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার এবং পরবর্তী ৬ ঘণ্টায় ৮২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সময়ে পটুয়াখালীতে সর্বোচ্চ ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অবিরাম বৃষ্টি ও অপর্যাপ্ত নিষ্কাশনব্যবস্থার কারণে রাজধানীর অলিগলি ও প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে গেছে, ফলে নগরবাসী ও আগত নাগরিকরা চরম দুর্ভোগে পড়েছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।