Web Analytics

জামালপুরের একটি আদালত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত চার নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। মঙ্গলবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল হক শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। কারাগারে পাঠানো চার নেতা হলেন পৌর আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন, তাজুল ইসলাম, মোস্তফা মিন্টু এবং ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হামান পিন্টু।

আদালত সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে নাশকতা, অস্ত্র মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া জুলাই বিপ্লব চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে স্বশস্ত্র হামলার অভিযোগও রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

জামালপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিশাদ রেজওয়ান বাবু জানিয়েছেন, শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।