Web Analytics

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) সদস্য মো. ইমন হোসেন (২৫) অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) ভোর ৬টার দিকে ইসলামপুর এলাকায় একটি স’ মিলের সামনে অবস্থানকালে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ইমন হোসেন পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমন হোসেন সাংগঠনিক কাজে বের হয়েছিলেন। ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর পানছড়ি উপজেলা সহকারী পরিচালক বিকাশ ত্রিপুরা অভিযোগ করেন, ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। তিনি বলেন, নিহত ব্যক্তি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন কি না বা কারা এই হত্যার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত নয়। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।