অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন কর্মসূচি নেওয়া হবে। ১২ জুলাই ২০২৬ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জনগণের স্বার্থ ক্ষুণ্ণ করে কোনো আইএমএফ কর্মসূচিতে সরকার অংশ নেবে না।
তিনি পূর্ববর্তী সরকারের নেওয়া আইএমএফ প্রোগ্রামকে জনস্বার্থবিরোধী বলে উল্লেখ করেন এবং জানান, গণতান্ত্রিক সরকারের পক্ষে সেই শর্তগুলো গ্রহণযোগ্য ছিল না। তাই বর্তমান সরকার পূর্বের প্রোগ্রাম থেকে সরে এসেছে। অর্থমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য শুধু অর্থ পাওয়া নয়, বরং দেশের অর্থনৈতিক স্বার্থ ও জনগণের কল্যাণ রক্ষা করা।
তিনি আরও জানান, বর্তমান ভিসা নীতি সংশোধন করে আরও সহজ ও আধুনিক করা হবে, যাতে বিদেশি পর্যটক ও বিনিয়োগকারীদের আগমন বাড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি আস্থা আরও দৃঢ় হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।