Web Analytics

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে সভাপতিত্ব করবেন। এটি হবে প্রথমবারের মতো কোনো ফার্স্ট লেডির নিরাপত্তা পরিষদের সভায় সভাপতিত্বের ঘটনা। তার কার্যালয় জানিয়েছে, তিনি সহনশীলতা ও বিশ্বশান্তি অগ্রগতিতে শিক্ষার ভূমিকা তুলে ধরবেন। এই ঘোষণা আসে যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর আগেই।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক বিষয়টি নিশ্চিত করেছেন। মার্চ মাসে যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্বে রয়েছে। মেলানিয়া ট্রাম্প এর আগে কূটনৈতিক কার্যক্রমেও অংশ নিয়েছেন, বিশেষ করে রাশিয়ার হাতে অপহৃত ইউক্রেনীয় শিশুদের মুক্তির প্রচেষ্টায়।

এই পদক্ষেপ এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের মধ্যে রাজনৈতিক ও আর্থিক উত্তেজনা বাড়ছে। বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা পরিষদকে পাশ কাটিয়ে তার ‘পিস অব বোর্ড’ উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক কার্যক্রম পরিচালনা করতে চাইছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।