Web Analytics

সাংবাদিকদের দাবির মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্টকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার দিবাগত রাত একটার দিকে উপাচার্যের কনফারেন্স কক্ষে আন্দোলনরত সাংবাদিক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম এ সিদ্ধান্ত জানান।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তিন দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে প্রশাসন। উপাচার্য বলেন, সাংবাদিকদের সেন্টিমেন্টের প্রতি সম্মান জানিয়ে প্রভোস্টকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং অন্যান্য বিষয়ে তদন্ত সাপেক্ষে শাস্তি নিশ্চিত করা হবে। আন্দোলনরত সাংবাদিকদের ভাষ্য, তাদের ছয় দফা দাবির মধ্যে প্রভোস্টকে অব্যাহতি দেওয়ার দাবি মেনে নেওয়া হয়েছে; বাকি পাঁচটি বাস্তবায়নে প্রশাসন তিন দিন সময় চেয়েছে।

সাংবাদিকদের অভিযোগ, হামলার পর প্রভোস্ট কার্যকর তাৎক্ষণিক ব্যবস্থা নেননি এবং চাওয়া সিসিটিভি ফুটেজ দিতে অস্বীকৃতি জানান। গুরুত্বপূর্ণ ফুটেজ মুছে ফেলার অভিযোগও ওঠে। তবে প্রভোস্ট এ অভিযোগ অস্বীকার করে বলেন, সংস্কারকাজ চলায় সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন ছিল এবং কোনো ফুটেজ সংরক্ষিত ছিল না।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।