Web Analytics

২০২৬ সালের ২৫ জুন ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে অনুষ্ঠিত এই সৌহার্দ্যপূর্ণ বৈঠকে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা, রোহিঙ্গা ইস্যু, অবৈধ অভিবাসন প্রতিরোধ, সংগঠিত অভিবাসন অপরাধ দমন এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

সারাহ কুক জানান, আগামী ৭ ও ৮ জুলাই ২০২৬ লন্ডনে দ্বিতীয় বাংলাদেশ-যুক্তরাজ্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা অনুষ্ঠিত হবে, যেখানে দুইটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রী ২০২৪ সালে স্বাক্ষরিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)-এর আওতায় যুক্তরাজ্য থেকে বাংলাদেশি নাগরিকদের নিয়মতান্ত্রিক প্রত্যাবাসনে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং যুক্তরাজ্যের প্রেরিত ‘ইউকে লেটার’ প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে বলে জানান।

বৈঠকে অভিবাসন অপরাধ প্রতিরোধ, পুলিশ রেফারেল প্রোগ্রাম বাস্তবায়ন, অবৈধভাবে পাচারকৃত অর্থ ও সম্পদ শনাক্ত ও পুনরুদ্ধারে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করা হয়। রোহিঙ্গা সংকটে যুক্তরাজ্যের মানবিক সহায়তার জন্য মন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।