Web Analytics

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, লাইসেন্স ছাড়া কোনো ধরনের বেতারযন্ত্র বা ওয়াকিটকি ব্যবহার করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথভাবে অবৈধ টেলিযোগাযোগ যন্ত্রপাতি ও স্থাপনার বিরুদ্ধে অভিযান চলছে। এসব অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লাইসেন্সবিহীন ওয়াকিটকি জব্দ করে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিটিআরসি জানায়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধনী-২০২৬) অনুযায়ী, যেকোনো বেতার যোগাযোগ যন্ত্র ব্যবহার, সংরক্ষণ, আমদানি, বিপণন বা পরিচালনার জন্য বিটিআরসি থেকে তরঙ্গ বরাদ্দ ও লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক। অনুমোদন ছাড়া এসব যন্ত্র ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ।

বিটিআরসি ব্যবসাপ্রতিষ্ঠান, নিরাপত্তাসেবা প্রদানকারী সংস্থা, হোটেল, রেস্তোরাঁ ও শপিং মলসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে এবং জানিয়েছে, অবৈধ বেতারযন্ত্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।