Web Analytics

দেশের সমুদ্রসীমা ও সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী সতর্ক অবস্থান নিয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম সমুদ্রবন্দরসংলগ্ন এলাকা, গভীর সমুদ্র এবং জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। এলএনজি, এলপিজি, পেট্রোল, ডিজেল, জেট জ্বালানি ও ক্রুড অয়েলবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করে আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও দ্রুতগামী বোট মোতায়েনের পাশাপাশি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টারের মাধ্যমে আকাশ থেকে নজরদারি অব্যাহত রয়েছে। এসব কার্যক্রমের ফলে জ্বালানিবাহী জাহাজের নিরাপদ নোঙর, চলাচল ও বন্দরে প্রবেশ-বহির্গমন নিশ্চিত করা সম্ভব হচ্ছে। নৌবাহিনী জানিয়েছে, সম্ভাব্য নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি; এটি মূলত সতর্কতামূলক ব্যবস্থা।

সম্ভাব্য নাশকতা, জলদস্যুতা, চোরাচালান বা অন্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ অপারেশনাল টিম প্রস্তুত রাখা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ, কোস্ট গার্ড, আইনশৃঙ্খলা বাহিনী ও জ্বালানি সংস্থার সঙ্গে সমন্বয় করে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।