নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই চাচাতো ভাই রাফি চৌধুরী (১৭) ও আতিক চৌধুরী (১৫) নিহত হয়েছে। শুক্রবার বন্ধুদের সঙ্গে সাপাহার ঘুরে বাড়ি ফেরার পথে সাপাহার গোডাউনপাড়ার সামনে তাদের মোটরসাইকেল একটি পিকআপের সঙ্গে সংঘর্ষে পড়ে। এতে তারা গুরুতর আহত হয়। পরে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে আতিকও মারা যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রাফি সাপাহার সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী এবং আতিক পত্নীতলার মধইল আল ইনসাফ ইসলামী একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সন্তানদের মৃত্যুতে পরিবারটি শোকে ভেঙে পড়েছে। খেলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী জানান, শনিবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হবে।
এই দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।