Web Analytics

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বা সিইপিএর খসড়া আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করতে একমত হয়েছে। খসড়া চূড়ান্ত হওয়ার পর উচ্চপর্যায়ে আনুষ্ঠানিক স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হবে। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি হুনের দ্বিপক্ষীয় বৈঠকে এ মতৈক্য হয়।

বাণিজ্যমন্ত্রী কোরিয়ান বিনিয়োগকারীদের পরিচালনাগত ও আমদানি-সংক্রান্ত সমস্যা অগ্রাধিকারভিত্তিতে সমাধানের আশ্বাস দেন। তিনি জাহাজ নির্মাণে যৌথ বিনিয়োগ এবং স্থানীয় প্রকৌশলী ও জনবলকে কাজে লাগিয়ে বাংলাদেশে বিশেষায়িত ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের প্রস্তাব দেন। রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে দ্রুত সিইপিএ চূড়ান্ত করার আগ্রহ জানান এবং বলেন, খসড়া ও বিস্তারিত প্রশ্নমালায় দক্ষিণ কোরিয়া তাদের অবস্থান বাংলাদেশকে জানিয়েছে।

মন্ত্রী জানান, বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর, অর্থ মন্ত্রণালয় ও কোরিয়ান বিনিয়োগকারীদের নিয়ে শিগগির যৌথ সমন্বয় সভা হবে। রাষ্ট্রদূত প্রায় ২০০ কোরিয়ান প্রতিষ্ঠানের নানা চ্যালেঞ্জ তুলে ধরেন, যার মধ্যে স্যামসাংয়ের গবেষণাসামগ্রী আমদানির জটিলতাও রয়েছে। মন্ত্রী একজন যুগ্ম সচিবকে ফোকাল পয়েন্ট করার নির্দেশ দেন এবং আমদানি পারমিট প্রক্রিয়া অনলাইন ও রিয়েল টাইমে সম্পন্নের কাজ চলার কথা জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।