Web Analytics

সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতে অর্থ স্থানান্তর স্থগিত বা বিলম্ব করেছে বলে ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে। মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, মে মাস থেকে সৌদি ব্যাংক থেকে আমিরাতের অ্যাকাউন্টে অর্থ পাঠানো সম্ভব হচ্ছে না। এতে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বিরোধের নতুন ইঙ্গিত দেখা দিয়েছে। তবে সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংক এ ধরনের কোনো নিষেধাজ্ঞা আরোপের তথ্য অস্বীকার করেছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরু থেকে রিয়াদ ও আবুধাবির মধ্যে বিভিন্ন ইস্যুতে মতবিরোধ প্রকাশ্যে এসেছে। ইসরাইলের সঙ্গে সম্পর্ক, সোমালিয়া ও ইয়েমেনে নীতিগত পার্থক্য এবং আঞ্চলিক প্রভাব বিস্তারে প্রতিযোগিতা দুই দেশের সম্পর্কে তিক্ততা বাড়িয়েছে। এছাড়া ওপেক থেকে আমিরাতের সরে যাওয়া এবং ইয়েমেনে সৌদি সমর্থিত বাহিনীর বিরুদ্ধে আবুধাবির অবস্থান উত্তেজনা আরও বাড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, সৌদি ও আমিরাতের মধ্যে অর্থনৈতিক প্রতিযোগিতা দীর্ঘদিনের। বর্তমান আর্থিক স্থবিরতা দুই দেশের বাণিজ্য ও জ্বালানি সহযোগিতায় নতুন জটিলতা তৈরি করতে পারে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।