পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। শনিবার দুপুরে সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
বিদ্যুৎ সংকটের বিষয়টি প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন বলেও জানান হুমায়ুন কবির। সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই বিদ্যুতের সমস্যা সমাধান হবে।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশটির সঙ্গে বাংলাদেশের হাজারো সমস্যা রয়েছে। তবে ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।