Web Analytics

জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ সতর্ক করেছেন, বাংলাদেশের ব্যাংক খাত অত্যন্ত দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়েছে এবং এর অস্তিত্বই হুমকির মুখে। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের ১১তম বার্ষিক ব্যাংকিং সম্মেলনের দ্বিতীয় দিনের উদ্বোধনী অধিবেশনে তিনি বলেন, অর্থনীতি ইতিমধ্যে লাইনচ্যুত হয়েছে; কার্যকর পদক্ষেপ না নিলে তা আরও গভীর সংকটে পড়তে পারে।

তার মতে, ব্যাংক খাতের সংকট শুরুতে কেওয়াইসি সমস্যা হিসেবে দেখা হলেও পরে তা ব্যাংকার, অসৎ ব্যবসায়ী ও অসাধু রাজনীতিবিদদের বিপজ্জনক যোগসাজশে রূপ নিয়েছে। অলিগার্ক ও এ ধরনের সিন্ডিকেটকে প্রশ্রয় দিয়ে অর্থনীতিকে সঠিক পথে ফেরানো সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ব্যাংকিং ব্যবস্থার ওপর মানুষের আস্থা ব্যাপকভাবে কমেছে, যদিও কিছু ব্যাংক সঠিকভাবে পরিচালিত হচ্ছে এবং তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া যেতে পারে।

রাজস্ব ঘাটতি ও দুর্বল কর-জিডিপি অনুপাতের কারণে সরকারের ব্যাংকঋণ বৃদ্ধি বেসরকারি খাতের ঋণপ্রাপ্তি সংকুচিত করতে পারে বলেও তিনি আশঙ্কা করেন। মূল প্রবন্ধে বরকত-এ-খোদা খেলাপি ঋণ আদায়, সুশাসন নিশ্চিত, দুর্বল ব্যাংক পুনর্গঠন এবং অর্থ পাচার রোধে কার্যকর পদক্ষেপের সুপারিশ করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।