আমার বাংলাদেশ (এবি) পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে বলেন, ‘অপারেশন সিঁদুরে’ যুদ্ধে ভারত লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে। তিনি দাবি করেন, সেই সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে পরিস্থিতি শান্ত করতে অনুরোধ করেছিলেন।
ফুয়াদ আওয়ামী লীগ সরকারের ‘সবার সাথে বন্ধুত্ব, কারো প্রতি শত্রুতা নয়’ নীতিকে ‘বোগাস’ ও ‘ফালতু’ বলে অভিহিত করেন। তাঁর মতে, ভারত ও মিয়ানমার নিয়মিতভাবে বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছে এবং ভারত আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গুরুত্ব কমানোর চেষ্টা করছে। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচনে ভারতের বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেওয়ার বিষয়টি এর উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, তিস্তা প্রকল্পে চীনের অবস্থান দিল্লির প্রতি একটি কড়া বার্তা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।