Web Analytics

গণভোটের রায় ও জুলাই সনদের বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে ১১ দলীয় ঐক্যে সক্রিয় থাকবে বাংলাদেশ খেলাফত মজলিস। দলের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন শুক্রবার এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, এ সময় জোটের প্রতিটি কর্মসূচিতেও তাদের দল অংশ নেবে। তিনি গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নকে দলের প্রধান দাবি হিসেবে উল্লেখ করেন।

আতাউল্লাহ আমীন বলেন, জাতীয় পর্যায়ের এই অবস্থান স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের পৃথক প্রস্তুতির ক্ষেত্রে বাধা নয়। তিনি বলেন, জামায়াতে ইসলামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসও বসে থাকতে পারে না। দলটি স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার কৌশল হিসেবে হেফাজতে ইসলামের উদ্যোগে কওমি ধারার সমমনা সাতটি ইসলামি দল প্রাথমিকভাবে একত্রিত হয়েছে বলে জানান তিনি। ওই সাত দল ও অন্য সমমনা ইসলামি দলগুলোকে নিয়ে বৃহত্তর নির্বাচনী প্ল্যাটফর্ম গঠনের প্রক্রিয়া চলছে। তবে গণভোট ও জুলাই সনদের মতো মৌলিক দাবিতে ১১ দলীয় জোটে দলের অবস্থান অটুট থাকবে বলে তিনি জোর দেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।