Web Analytics

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের জানান, তিস্তা অববাহিকায় সমন্বিত পানি ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, নির্বাচনের আগেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করা হয়েছিল এবং সরকার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। সমন্বিত পানি ব্যবস্থাপনার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার প্রচেষ্টা চলছে। তিনি আরও জানান, একটি বিশেষজ্ঞ দল ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং আট সদস্যবিশিষ্ট একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী এক থেকে দেড় মাসের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে, যা পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।