Web Analytics

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তুমপুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৮ কেজি গাঁজা উদ্ধার করেছে। মঙ্গলবার গভীর রাতে পরিচালিত এ অভিযানে একটি নীল রঙের কাভারভ্যান থেকে পাঁচ বস্তা ভর্তি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় রুহুল আমীন (৩৪) ও মাজেদুর রহমান (৪১) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাদ জানান, মাধবপুর থেকে সিলেটগামী মাদক কারবারিদের গতিবিধি সম্পর্কে তথ্য পাওয়ার পর র‌্যাব সদস্যরা ওত পেতে থাকে। কাভারভ্যানটি থামানোর সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে, পরে তাদের আটক করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে গাড়ি থেকে গাঁজা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের ও উদ্ধারকৃত মাদকসহ গাড়িটি নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।