Web Analytics

দখলদার ইসরাইল সরকার অধিকৃত পশ্চিম তীরের বিস্তীর্ণ এলাকাকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে নিবন্ধনের একটি প্রস্তাব অনুমোদন করেছে। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, ১৯৬৭ সালে পশ্চিম তীর দখলের পর এই প্রথম এমন সিদ্ধান্ত নেওয়া হলো। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবটি উত্থাপন করেন অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ, বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। সিদ্ধান্তটি কার্যকর হলে সংশ্লিষ্ট জমিগুলো আনুষ্ঠানিকভাবে ইসরায়েলি রাষ্ট্রীয় মালিকানায় নিবন্ধিত হবে।

এই পদক্ষেপ পশ্চিম তীরে বসতি সম্প্রসারণকে ত্বরান্বিত করতে পারে এবং ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বকে আরও জটিল করে তুলবে। ফিলিস্তিনি পক্ষ ও মানবাধিকার সংগঠনগুলো আগেই এ ধরনের উদ্যোগের বিরোধিতা করে আসছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের বহু দেশ পশ্চিম তীরে ইসরাইলি বসতিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মনে করে। ধারণা করা হচ্ছে, এই সিদ্ধান্ত নতুন করে কূটনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

Card image

Related Rumors

logo
No data found yet!