ভারতের কানপুরে উচ্ছেদবিরোধী অভিযানের নামে প্রায় ১০০ বছরের পুরোনো একটি কবরস্থান বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে কানপুর ডেভেলপমেন্ট অথরিটি বা কেডিএ। অভিযানে কবরস্থানের বড় অংশ, সীমানা প্রাচীর ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা এবং কবরস্থান কমিটির সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
কবরস্থান কমিটির দাবি, প্রায় এক শতাব্দী ধরে ওই স্থানে কবরস্থানটি রয়েছে এবং এর অস্তিত্ব ও মর্যাদার পক্ষে কয়েক দশক পুরোনো ঐতিহাসিক নথি আছে। কমিটির অভিযোগ, তারা কবরস্থান-সংক্রান্ত বিভিন্ন নথি কেডিএর কাছে জমা দিলেও সেগুলো উপেক্ষা করেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। স্থানীয়রা অভিযান ঠেকানোর চেষ্টা করলে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
কেডিএ কর্মকর্তারা বলছেন, জমিটি অবৈধভাবে দখল করা হয়েছিল এবং এটি নিয়মিত দখল উচ্ছেদ কার্যক্রমের অংশ। কমিটি এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, মালিকানা ও অবস্থানসংক্রান্ত প্রয়োজনীয় নথি তাদের কাছে আছে। অবশিষ্ট জমি রক্ষায় তারা সংশ্লিষ্ট আদালতে আইনি লড়াই চালাবে এবং কবরস্থানের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা চাবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।