Web Analytics

কমপক্ষে ১০ জন মার্কিন বিজ্ঞানীর রহস্যজনক নিখোঁজ ও মৃত্যুর ঘটনা পর্যালোচনা করছে হোয়াইট হাউস। এদের অনেকেই পারমাণবিক বা মহাকাশ গবেষণার গোপন তথ্যের সঙ্গে যুক্ত ছিলেন। বুধবার সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, তিনি এখনো সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে কথা বলেননি, তবে প্রশাসন মনে করছে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা প্রয়োজন হতে পারে।

নিখোঁজদের মধ্যে রয়েছেন নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির জ্যেষ্ঠ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার মনিকা জাসিন্তো রেজা, যিনি ২০২৫ সালের জুনে ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ হন, এবং কানসাস সিটি ন্যাশনাল সিকিউরিটি ক্যাম্পাসের ঠিকাদার স্টিভেন গার্সিয়া, যিনি ২০২৫ সালের আগস্টে নিখোঁজ হন। এছাড়া লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির সাবেক কর্মী অ্যান্থনি শ্যাভেজ ও অবসরপ্রাপ্ত এয়ার ফোর্স মেজর জেনারেল উইলিয়াম ‘নিল’ ম্যাকক্যাসল্যান্ড ২০২৫ থেকে ২০২৬ সালের মধ্যে নিখোঁজ হন।

এছাড়া নাসার বিজ্ঞানী ফ্র্যাঙ্ক মাইওয়াল্ড (২০২৪) ও মাইকেল ডেভিড হিকস (২০২৩)-এর মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি, যা ঘটনাগুলোকে আরও রহস্যময় করেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।