Web Analytics

বিএনপি নেতৃত্বাধীন সরকারের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সচিবালয়ে তার প্রথম কার্যদিবস শুরু করবেন। সকাল ১০টায় তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে পৌঁছে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ দপ্তরে প্রথমবারের মতো অফিস করবেন এবং একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর তিনি প্রথমে বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হবেন এবং সংক্ষিপ্ত মতবিনিময় করবেন। দুপুরের পর বেলা ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন, যা হবে নতুন সরকারের প্রথম আনুষ্ঠানিক নীতি-নির্ধারণী আলোচনা। বিকেল ৪টায় তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠক করবেন এবং সরকারের অগ্রাধিকার ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে দিকনির্দেশনা দেবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গেজেট প্রকাশিত হয়েছে, যেখানে বিএনপি ২০৯টি আসনে জয়ী হয়েছে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়েছে। বিজয়ীদের মধ্যে প্রায় ১৫০ জন প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।