Web Analytics

গাইবান্ধার সাঘাটা উপজেলার আলোচিত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি মোখলেছুর রহমান মুকুলকে পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার রাতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গাজীপুরের হারিকেন এলাকা থেকে সাঘাটা থানার পুলিশ তাকে আটক করে। সাঘাটা থানার ওসি মাহবুব আলম বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। মুকুল সম্প্রতি বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পদ থেকে বহিষ্কৃত হন। এ নিয়ে মামলায় মোট পাঁচজন আসামি গ্রেপ্তার হলো।

গত ২১ জুন বিকেলে বোনারপাড়া চৌমাথা এলাকায় ছুরিকাঘাতে নিহত হন ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, যুবদল নেতা মুকুল ও তার সহযোগীরা ওই হামলা চালায়। নিহত সাইফুল্লাহ বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি এবং রংপুর ধাপের সাতগড়া মডেল কামিল মাদরাসার আল-কুরআন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

ঘটনার পর সাইফুল্লাহর বাবা ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও ১০–১৫ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।