Web Analytics

ইরানের ইসলামী বিপ্লবের নেতা শহীদ আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান মহররমের প্রথম দশক শেষে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাঁর স্মরণে গঠিত কেন্দ্রীয় কমিটি। কমিটি জানিয়েছে, শহীদ নেতা ও তাঁর পরিবারের সদস্যদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানগুলোর প্রস্তুতি চলছে এবং মর্যাদাপূর্ণ পরিবেশে বিদায়, জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিবৃতিতে দেশি-বিদেশি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে অনুষ্ঠানসংক্রান্ত সময়সূচি নিয়ে ছড়িয়ে পড়া গুজব ও যাচাইবিহীন তথ্য সম্পর্কে সতর্ক করা হয়েছে। কমিটির ভাষ্য অনুযায়ী, এসব তথ্যের কোনো ভিত্তি নেই এবং এতে অংশগ্রহণকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। ইমাম হুসাইনের (আ.) শোকানুষ্ঠানের প্রতি খামেনির গভীর শ্রদ্ধা বিবেচনায় নিয়ে আশুরার পর জানাজা ও দাফনের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা মুসলিম বিশ্বের ধর্মীয় কর্মসূচির প্রতিও সম্মান প্রদর্শন।

শোকাহত জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় চলছে। বিস্তারিত কর্মসূচি পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।