বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না। বুধবার সকালে সুরমা নদীর ডানতীরের কানিশাইলে নদীতীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়ানোর দাবি জানালেও সরকার বুঝে-শুনে সিদ্ধান্ত নেবে। অর্থাৎ ব্যবসায়ীদের দাবি বিবেচনা ও যাচাইয়ের পরই ভোজ্যতেলের মূল্য নিয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে তিনি জানান।
দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনিয়োগে বাধা সৃষ্টি করবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশি বা বিদেশি বিনিয়োগে যাতে কোনো প্রভাব না পড়ে, সেদিকে সরকারের নজর রয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে বিনিয়োগের ওপর নেতিবাচক প্রভাব ঠেকাতে সরকার সতর্ক রয়েছে বলেও তিনি জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।