Web Analytics

মালয়েশিয়ার পেনাং রাজ্য ও আশপাশের এলাকায় বসবাসকারী ছয় শতাধিক বাংলাদেশি কর্মী বাংলাদেশ হাইকমিশনের ভ্রাম্যমাণ দলের কনস্যুলার সেবা পেয়েছেন। ২২ ও ২৩ আগস্ট দুই দিনব্যাপী এই মোবাইল কনস্যুলার ক্যাম্প আয়োজন করা হয়। এর ফলে সেবাগ্রহীতাদের রাজধানী কুয়ালালামপুরে যেতে হয়নি।

দুই দিনের পৃথক ক্যাম্পে পাঁচ শতাধিক পাসপোর্ট অ্যানরোলমেন্ট, শতাধিক পাসপোর্ট ডেলিভারি এবং ট্রাভেল পারমিটসহ অন্যান্য কনস্যুলার সেবা দেওয়া হয়। কর্মস্থল থেকে ছুটি না পাওয়া বা প্রায় ৫০০ থেকে ৬০০ কিলোমিটার দূর থেকে কুয়ালালামপুরে গিয়ে সেবা নেওয়া সম্ভব নয়—এমন প্রবাসীদের কথা বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে বাংলাদেশ হাইকমিশন সরকারি ছুটির দিনেও বিভিন্ন রাজ্যে মোবাইল কনস্যুলার সেবা দিচ্ছে। হাইকমিশন জানিয়েছে, প্রবাসীদের জন্য সেবা সহজ করতে মোবাইল দলের কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে প্রবাসী কর্মীদের অনিয়মিত অভিবাসন এড়িয়ে চলা এবং স্থানীয় আইন ও রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।