Web Analytics

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দফতরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৮ এপ্রিল ২০২৬ তারিখে বিষয়টি জানানো হয়। এর আগে ৩ মার্চ অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের ৩৯তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সমাজকর্ম বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থীকে এক বছরের জন্য এবং সিএসটিই বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার সময় নকলের উপাদান ও মোবাইল ফোন সঙ্গে রাখা এবং তা থেকে দেখে লেখার দায়ে প্রধান পর্যবেক্ষক তাদের পরীক্ষার পত্র বাতিল করে ও পরীক্ষার হল থেকে বহিষ্কার করেন। শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, বহিষ্কারের মেয়াদ শেষে একাডেমিক কার্যক্রমে অংশ নিতে হলে বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্টের তত্ত্বাবধানে নির্ধারিত সংখ্যক সাইকোলজিক্যাল কাউন্সেলিং সম্পন্ন করে সার্টিফিকেট জমা দিতে হবে। দুই শিক্ষার্থীকে তিনটি এবং একজনকে দুটি কাউন্সেলিং সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত শিক্ষার্থীদের পূর্ববর্তী সেমিস্টারের পরীক্ষাগুলো বহাল থাকবে, তবে বহিষ্কারের মেয়াদে তাদের ফলাফল প্রকাশ করা হবে না।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।